বরিশাল, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তি দাবি করে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির ৮১ সদস্য রোববার বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তারা অভিযোগ করেন, তথাকথিত সংস্কারের নামে একটি মহল শেখ হাসিনাকে গ্রেপ্তারের পাশাপাশি তার সঙ্গে ন্যাক্কারজনক আচারণ করেছে। এ ঘটনায় দেশবাসী লজ্জিত।
আইনজীবীরা অবিলম্বে শেখ হাসিনার মুক্তি দাবি করেন।
বিবৃতিদাতাদের মধ্যে আছেন, ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহজাহান আশ্রাব, শেখ আবদুস সুক্কুর, আবদুর রশিদ শিকদার, খান আবদুল করিম, আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো. আবদুর মান্নান রসুল, সাধারণ সম্পাদক আবদুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, তপন কুমার সরকার, এম আলম খান করিম, তপন কুমার রায় চৌধুরী, যুগ্ম সম্পাদক শহীদুর রহমান বাচ্চু প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৯১৫ ঘ.
bdnews24