বরিশাল, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ভূইয়ারহাট এলাকায় শনিবার সকালে একটি রিকশা ভ্যান উল্টে চালক মোহাম্মদ আলম (১৫) নিহত হয়েছেন।
আলমের বাবার নাম তাহের আহম্মেদ। বাড়ি ওই ইউনিয়নের ওমরপুর গ্রামে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাসেত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, সকাল সাড়ে ১০ টার দিকে আলম ভ্যানগাড়ি নিয়ে নিজ বাড়ী থেকে ভূইয়ারহাট বাজারে যাওয়ার পথে তার গাড়িটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
ভ্যানের রড বিদ্ধ হয়ে গুরুতর আহত আলমকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৯ ঘ.
bdnews24