২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটি শেষে রোববারই সরব হয়ে উঠছে সুপ্রিম কোর্ট

দেড় মাসের গ্রীষ্মকালীন অবকাশ শেষে রোববার সুপ্রিম কোর্ট খুলছে। বিভিন্ন মামলা ও ঘটনায় প্রথম দিন থেকেই সরব হয়ে উঠবে দেশের উচ্চ আদালত প্রাঙ্গণ। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা, বিচার বিভাগ পৃথক করা সংক্রান্ত মামলা, র‌্যাংগস ভবন নিয়ে মামলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে আদালত খোলার প্রথম সপ্তাহেই। এসব মামলার কারণে দেশবাসীর দৃষ্টিও থাকবে উচ্চ আদালতের দিকে। বিচার বিভাগ পৃথকীকরণের ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রতিস্থাপনের জন্য আদালত কক্ষ, বিচারকদের চেম্বার তৈরি, প্রয়োজনীয় লোকবল ও অর্থ বরাদ্দ করতে গত ৭ মে সরকারকে নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 09:22 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দেড় মাসের গ্রীষ্মকালীন অবকাশ শেষে রোববার সুপ্রিম কোর্ট খুলছে। বিভিন্ন মামলা ও ঘটনায় প্রথম দিন থেকেই সরব হয়ে উঠবে দেশের উচ্চ আদালত প্রাঙ্গণ। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা, বিচার বিভাগ পৃথক করা সংক্রান্ত মামলা, র‌্যাংগস ভবন নিয়ে মামলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে আদালত খোলার প্রথম সপ্তাহেই। এসব মামলার কারণে দেশবাসীর দৃষ্টিও থাকবে উচ্চ আদালতের দিকে। বিচার বিভাগ পৃথকীকরণের ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রতিস্থাপনের জন্য আদালত কক্ষ, বিচারকদের চেম্বার তৈরি, প্রয়োজনীয় লোকবল ও অর্থ বরাদ্দ করতে গত ৭ মে সরকারকে নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ। সরকার আদালতের এ আদেশ পালন করেছে কিনা এ বিষয়ে সোমবার সকাল ৯ টায় প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। প্রথমদিনেই শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলায় আইনি সহায়তা দেওয়া নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন আওয়ামী লীগ সমর্থক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা। শেখ হাসিনাকে দ্রুত কিভাবে কারামুক্ত করা যায় এবং তার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করা যায় কি না -- এই বিষয়গুলো খতিয়ে দেখবেন তারা। এ ছাড়া মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা যায় কিনা, সে বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে এ বৈঠকে। অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলা বাতিলের আবেদনের ওপর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির দিন ধার্য রয়েছে ২৫ জুলাই। হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলা বাতিলের আবেদনের ওপর হাইকোর্টের একই বেঞ্চে ১ আগস্ট শুনানি হবে। এরপর ৭ আগস্ট শুনানি হবে তার বিরুদ্ধে দায়ের করা ফ্রিগেট ক্রয় দুর্নীতি মামলা বাতিলের আবেদনের। সদ্য পদত্যাগকারী হাইকোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর বিরুদ্ধে ১৮০ টি মামলার রায় না দেওয়ার অভিযোগের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সভা হবে রোববারই। নিু আদালতে কর্মরত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন কাঠামো পুনর্র্নিধারণের জন্য বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের সভাপতিত্বে জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সভার নির্ধারিত তারিখ ২৪ জুলাই। ওই দিনই র‌্যাংগস ভবন নিয়ে মামলারও শুনানি হবে আপিল বিভাগে। এছাড়া অস্ত্র ও দুর্নীতির দুটি মামলায় নিু আদালতের কারাদণ্ডের বিরুদ্ধে বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের দায়ের করা দুটি আপিলেরও হাইকোর্টে শুনানি হতে পারে আদালত খোলার প্রথম সপ্তাহেই। এসবের বাইরে দীর্ঘদিন আদালত বন্ধ থাকায় সাধারণ বিচারপ্রার্থী জনগণও রোববার থেকে ভিড় করবেন আদালতে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/এসি/১৫১৫ ঘ.