২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রেনের বগি লাইনচ্যুত

চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তঃনগর ট্রেন মেঘনার নয়টি বগি লাইনচ্যুত হওয়ায় চাঁদপুর-লাকসাম লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 06:45 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

চাঁদপুর, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তঃনগর ট্রেন মেঘনার নয়টি বগি লাইনচ্যুত হওয়ায় চাঁদপুর-লাকসাম লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি রাত ১০টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহার রেল স্টেশনের কাছাকাছি বরুনিয়ায় এলে দুর্ঘটনায় পড়ে। শাহরাস্তির চিতৌষি রেল স্টেশনের মাস্টার মো. সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছেছে রাত ১২টার দিকে। আখাউড়া থেকে আরও একটি আসার পথে আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০৪০ ঘ.