২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মাসে তিন হাজার পুলিশের সাজা হয়েছে: মহাপরিদর্শক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, তার দায়িত্ব নেওয়ার গত তিন মাসে প্রায় তিন হাজার পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদের মধ্যে উপ-মহাপরিদর্শক, সহকারী মহাপরিদর্শক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 02:09 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

চট্টগ্রাম, ২০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, তার দায়িত্ব নেওয়ার গত তিন মাসে প্রায় তিন হাজার পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদের মধ্যে উপ-মহাপরিদর্শক, সহকারী মহাপরিদর্শক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রয়েছেন। শুক্রবার বিকালে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। মহাপরিদর্শক বলেন, যুগ ধরে যুগ ধরে মরচে ধরা পুলিশ প্রশাসনকে নতুন করে ঢেলে সাজানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে তারই অংশ হিসেবে পুলিশের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সারাদেশে পর্যায়ক্রমে 'পুলিশ অভিযোগ কমিশন' গঠন করা হবে