ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সিলেট এক ছাত্রদল নেতা এবং ফরিদপুরে এক শ্রমিক নেতাকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের সিলেট প্রতিনিধি জানান, জেলা ছাত্রদলের সহ সভাপতি সাইদুর রহমান হিরুকে বেলা ২টার দিকে নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে র্যাব গ্রেপ্তার করে।
র্যাব-৯ এর কর্মকর্তা ক্যাপ্টেন খায়রুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, হিরু একজন চিহ্নিত সন্ত্রাসী, তার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
হিরুকে র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ফরিদপুর প্রতিনিধি জানান, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম আজাদকে শনিবার বেলা ১২টার দিকে যৌথবাহিনী গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম শেখ জানান, আজাদকে জরুরি ক্ষমতা বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৯২২ ঘ.
bdnews24