২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

চট্টগ্রামের সাতকানিয়ার পূর্ব ডাটিয়াডাঙ্গা গ্রামে শুক্রবার গভীর রাতে ডাকাতদল এক সৌদি আরব প্রবাসীর বাড়ি থেকে প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব ডাটিয়া ডাঙ্গা গ্রামের মো. ইউনূসের বাড়িতে ১২/১৫ জনের সশস্ত্র ডাকাতদল রাত একটার দিকে দরজা ভেঙে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা, চারটি মোবাইল সেটসহ মূল্যবান সামগ্রী লুট করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 12:53 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়ার পূর্ব ডাটিয়াডাঙ্গা গ্রামে শুক্রবার গভীর রাতে ডাকাতদল এক সৌদি আরব প্রবাসীর বাড়ি থেকে প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব ডাটিয়া ডাঙ্গা গ্রামের মো. ইউনূসের বাড়িতে ১২/১৫ জনের সশস্ত্র ডাকাতদল রাত একটার দিকে দরজা ভেঙে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা, চারটি মোবাইল সেটসহ মূল্যবান সামগ্রী লুট করে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল ইসলাম জানান, থানার একটি দল খবর পাওয়ার পর ঘটনাস্থলে গেছে। এ ব্যাপারে একটি মামলা করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/১৮৩২ ঘ.