ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেছেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের বেশি ক্ষমতায় থাকায় 'কিছু সাংবিধানিক অনিয়ম' হলেও তাতে এই সরকার অবৈধ বা অসাংবিধানিক হয়ে যায়নি। ভবিষ্যতে সংসদ গঠিত হলে এই অনিয়ম সংশোধন করে নেওয়া যাবে। (আরও তথ্যসহ-১)
বৃহস্পতিবার বেইলি রোডের নিজ বাসায় সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি।
গত ১২ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা নেওয়ার পর এই প্রথম স্পিকার জমিরউদ্দিন সরকার প্রকাশ্যে বর্তমান সরকার নিয়ে মন্তব্য করলেন।
প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা নেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। কিন্তু বর্তমান সরকার ইতিমধ্যে ১৮০ দিন অতিক্রম করেছে।
"৯০ দিনের মধ্যে নির্বাচিত সংসদ গঠন করা না গেলে কি কোন সরকার থাকবে না?"
bdnews24