ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জানা আয়ের বাইরে প্রায় সাড়ে চার কোটি থাকার অভিযোগে স্ত্রী ও দুই মেয়েসহ সাবেক হুইপ ও আওয়ামী লীগ নেতা মোস্তফা রশীদি সূজার বিরুদ্ধে মামলা হয়েছে।
দূর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক মনিরুজ্জামান খান বাদি হয়ে সোমবার রাতে রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় সূজার স্ত্রী খোতেজা রাশীদি এবং দুই মেয়ে সানজিদা রাশীদি ও তানিজা রাশীদিকেও আসামি করা হয়েছে।
রমনা থানার কর্তব্যরত কর্মকর্তা, সহকারি উপ--পরিদর্শক দিদার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে মোট ৪ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ৩০৫ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন এবং দখলে রাখার অভিযোগ করা হয়েছে।
প্রসঙ্গত, দেশে জরুরি অবস্থা জারির পর থেকে সুজা পলাতক রয়েছেন। তার পক্ষে দুদকে সম্পত্তির হিসাব জমা দেন তার স্ত্রী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০০১৩ ঘ.
bdnews24