২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঞ্জনের মৃত্যু এখনও রহস্যময়, মামলাও হয়নি

দৈনিক রানার পত্রিকার প্রয়াত সম্পাদক সাইফুল আলম মুকুলের ছোট ছেলে তানভীর হাসান অঞ্জনের মৃত্যুরহস্যের জট এখনও খোলেনি। উদ্ধার হয়নি তার মৃত্যুর ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 02:15 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

যশোর, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দৈনিক রানার পত্রিকার প্রয়াত সম্পাদক সাইফুল আলম মুকুলের ছোট ছেলে তানভীর হাসান অঞ্জনের মৃত্যুরহস্যের জট এখনও খোলেনি। উদ্ধার হয়নি তার মৃত্যুর ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও। এ ঘটনায় মঙ্গলবার পর্যন্ত মামলাও হয়নি বলে বিডিনিউজ টুযেন্টিফোর ডটকম-কে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ মতিন। তবে অঞ্জনের মৃত্যুরহস্য উদ্ঘাটনে গোয়েন্দারা তদন্ত চালাচ্ছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। তিনি দাবি করেন, অস্ত্রটি উদ্ধার হলে বিষয়টি অনেকটা স্পষ্ট হতো। হত্যা কিংবা আত্মহত্যা- যাই ঘটুক না কেন, অস্ত্রটি কার এবং কোথা থেকে তা এসেছে তা এখন খতিয়ে দেখা হচ্ছে। অঞ্জনের মা হফিজা আক্তারা শিরিনের দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সোমবার সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে হত্যাকাণ্ডের জন্য অঞ্জনের চাচা ও রানার পত্রিকার বর্তমান সম্পাদক মঞ্জুরুল আলম টুটুলকেই দায়ী করেন তিনি। তবে টুটুলসহ অঞ্জনের দাদি এবং অপর চাচা ও ফুপুরা সে অভিযোগ অস্বীকার করেছেন। মঙ্গলবার বিকালে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, হাফিজা বেগমের বক্তব্য বিভ্রান্তিকর। আসলে কী ঘটছে, তা জানার আগেই এ ধরনের বক্তব্য 'রানার পরিবার'র ঐতিহ্য ও মর্যাদা ক্ষুণ