ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্ম কমিশনে (পিএসসি) বুধবার সদস্য নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান।
সর্বশেষ তিনি সেনা সদর দপ্তরে প্রকৌশল বিভাগের পরিচালক ছিলেন।
তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পিএসসিতে এ নিয়ে মোট পাঁচজন সদস্য নিয়োগ করা হলো।
রোববার দুপুরে সদস্য হিসাবে শপথ নেন মির্জ্জা সামসুজ্জামান ও এ ওয়াই এম মোশাররফ। মির্জ্জা সামসুজ্জামান একজন সাবেক রাষ্ট্রদূত ও এ ওয়াই এম মোশাররফ যুগ্ম সচিব ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/১৯৪৯ ঘ.
bdnews24