মেহেরপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুজিবনগর উপজেলার আনন্দবাম গ্রাম থেকে সোমবার দেড়শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, ওই হেরোইনের দাম প্রায় ১১ লাখ টাকা।
এ সময় ইউনুস আলী ও মখলেসুর রহমান নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব গাংনী ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লেফটেনেন্ট গালিব জানান, গ্রেপ্তারকৃত ইউনুস আলীর বাড়ি থেকে ওই হেরোইন উদ্ধার করা হয়। এর দাম আনুমানিক ১১ লাখ টাকা।
পরে তাদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩১৯ ঘ.
bdnews24