মেহেরপুর, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- মেহেরপুরের গাংনী পৌরসভার চেয়ারম্যান আহম্মদ আলীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শনিবার রাত সাড়ে ১২ দিকে গাংনীর নিজ বাড়ী থেকে গ্রেপ্তারের পর তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ উল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদককে গত জানুয়ারি মাসেও একবার গ্রেপ্তার করেছিল যৌথবাহিনী। একমাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরবি/জিএনএ/১২০০ ঘ.
bdnews24