২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডানিডা কর্মকর্তা সুমনকে চট্টগ্রাম সামরিক হাসপাতালে ভর্তি

বান্দবানের থানচি থেকে অপহৃত ডানিডার কর্মকর্তা শহীদ সুমনকে উদ্ধারের পর তাকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারের পরপরই হেলিকপ্টারে করে তাকে বান্দরবান থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় ৬টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে যৌথবাহিনীর চট্টগ্রাম কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে। ১৪ দিন পর রোববার সকাল রোববার সকাল সোয়া ১০টার দিকে ছোট মোদক এলাকা থেকে সুমনকে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 05:48 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

বান্দরবান, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --বান্দবানের থানচি থেকে অপহৃত ডানিডার কর্মকর্তা শহীদ সুমনকে উদ্ধারের পর তাকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারের পরপরই হেলিকপ্টারে করে তাকে বান্দরবান থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় ৬টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে যৌথবাহিনীর চট্টগ্রাম কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে। ১৪ দিন পর রোববার সকাল রোববার সকাল সোয়া ১০টার দিকে ছোট মোদক এলাকা থেকে সুমনকে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, সুমনকে উদ্ধারে রোববার ভোর চারটা থেকে থানচি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ছোট মদকের লোসনপাড়া এলাকা ঘিরে অভিযান চালানো হয়। ওই সময় অপহরণকারীরা সুমনকে লোসনপাড়ার কেওকারাডং পাহাড়ের পাশে কয়াক্ষংঝিরি লেকের পাশে রেখে পালিয়ে যায়। সেখান থেকে সুমনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপত্তা বাহিনী তাদের হেফাজতে নিয়ে নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সুমনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলেও দীর্ঘ ১৪ দিন পাহাড়ে থেকে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য রোববারই তাকে জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হবে বলে বান্দরবানে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান। সুমনকে চট্টগ্রামে হাসপাতালে ভর্তির পর যৌথবাহিনী জানিয়েছে, তিনি সুস্থ রয়েছেন। তবে বেশ ধকল যাওয়ায় এখনও তিনি বেশ দুর্বল। এদিকে সুমনকে উদ্ধারের পর এখন অপহরণকারীদের গ্রেপ্তারে ছোটমদক এলাকার প্রায় চার কিলোমিটার এলাকা ঘিরে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এর আগে গত ৬ জুলাই সুমনকে উদ্ধারে অভিযান পরিচালনাকারী দলের সঙ্গে অপহরণকারীদের গোলাগুলি হয়। ওই সময় মংমং নামে এক ব্যক্তিকে আটক করে নিরাপত্তা বাহিনী। বলা হচ্ছে, তিনি অপহরণকারী দলের সদস্য। গত ২৫ জুন খিবুরিপাড়া এলাকায় এক দল সশস্ত্র ব্যক্তি ডানিডা কর্মকর্তা হোসেন শহীদ সুমন ও গাড়িচালক মো. হানিফকে অপহরণ করে নৌকাযোগে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। গত ২৮ জুন থানচির ইয়াংরাই এলাকা থেকে হানিফকে উদ্ধার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৫১ ঘ.