২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে নৌকাডুবিতে পাঁচজন নিখোঁজ

সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার করচার হাওরে শনিবার বিকেলে নৌকাডুবিতে পাঁচজন নিখোঁজ হয়েছেন। এলাকাবাসী জানায়, সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের শাপলা গ্রামের ২২ জন যাত্রীকে নিয়ে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা বিশ্বম্ভরপুর বাজারের কাছে করচার হাওরে বাতাসের তোড়ে ডুবে যায়। যাত্রীরা সবাই বিশম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এক রোগীকে দেখে বাড়ি ফিরছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 02:24 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

সুনামগঞ্জ, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার করচার হাওরে শনিবার বিকেলে নৌকাডুবিতে পাঁচজন নিখোঁজ হয়েছেন। এলাকাবাসী জানায়, সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের শাপলা গ্রামের ২২ জন যাত্রীকে নিয়ে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা বিশ্বম্ভরপুর বাজারের কাছে করচার হাওরে বাতাসের তোড়ে ডুবে যায়। যাত্রীরা সবাই বিশম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এক রোগীকে দেখে বাড়ি ফিরছিলেন। এলাকাবাসী তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। এছাড়া ১৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে তিন শিশুসহ পাঁচজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরা হলেন, সৌরভ (৮), শাহ আলম (৪), রিপা আক্তার (৩০), শরীফ (৪) ও জয়ফুল বেগম (৪০)। নৌকার যাত্রী দুলাল মিয়া জানান, তারা কোনোমতে সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০১৮ ঘ.