২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি সাহায্যের প্রবাহ বেড়েছে

ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে চলতি বছরের জানুয়ারিতে নতুন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই বিদেশি সাহায্যের প্রবাহ ব্যপকভাবে বেড়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পর্যালোচনা অনুসারে, ২০০৬-০৭ অর্থবছরে দাতাদের কাছ থেকে ১৪০ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার সাহায্য পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে অর্থবছরের প্রথম আট মাসে দাতারা মাত্র ৫১ কোটি ৮০ লাখ ডলার দিয়েছে। বাকি ৮৮ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলারের সাহায্য এসেছে শেষ চার মাসে। ইআরডি'র অতিরিক্ত সচিব শহীদুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৬-০৭ অর্থবছরের মার্চ থেকে জুন মাসে বৈদেশিক সাহায্য ছাড়ের পরিমাণ বেড়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 01:16 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

সাজ্জাদুর রহমান সিনিয়র প্রতিবেদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে চলতি বছরের জানুয়ারিতে নতুন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই বিদেশি সাহায্যের প্রবাহ ব্যপকভাবে বেড়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পর্যালোচনা অনুসারে, ২০০৬-০৭ অর্থবছরে দাতাদের কাছ থেকে ১৪০ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার সাহায্য পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে অর্থবছরের প্রথম আট মাসে দাতারা মাত্র ৫১ কোটি ৮০ লাখ ডলার দিয়েছে। বাকি ৮৮ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলারের সাহায্য এসেছে শেষ চার মাসে। ইআরডি'র অতিরিক্ত সচিব শহীদুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৬-০৭ অর্থবছরের মার্চ থেকে জুন মাসে বৈদেশিক সাহায্য ছাড়ের পরিমাণ বেড়েছে।" দুর্নীতিবিরোধী অভিযান জোরদার করা এবং উন্নয়ন প্রকল্পগুলো পর্যবেক্ষণসহ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে সাহায্যের পরিমাণ বেড়েছে বলে মনে করেন তিনি। ২০০৬-০৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে মাত্র ৩৯ কোটি ৬০ লাখ ডলারের বৈদেশিক সাহায্য পায় বাংলাদেশ। যদিও এর আগের অর্থবছরের একই সময়ে বৈদেশিক সাহায্যের পরিমাণ ছিল ৬৭ কোটি ৬০ লাখ ডলার। এছাড়া ২০০৭ এর জানুয়ারিতে ৩ কোটি ৬০ লাখ এবং ফেব্র"য়ারিতে ৮ কোটি ৮০ লাখ ডলার সাহায্য ছাড় করে দাতারা। কিন্তু মার্চে এই সাহায্য ছাড়ের পরিমাণ বেড়ে ৪০ কোটি ডলারে পৌঁছায়। নতুন অর্থবছরেও বৈদেশিক সাহায্য প্রবাহের এই ধারা বজায় থাকবে বলে ইআরডি কর্মকর্তা আশা প্রকাশ করেন। ২০০৬-০৭ অর্থবছরে বাংলাদেশ স্বাধীনতার পর তৃতীয় সর্বোচ্চ বৈদেশিক সাহায্য পাওয়ার আশ্বাস পায় যার পরিমাণ ছিল ২২৪ কোটি ৫০ লাখ ডলার। এর আগে ১৯৯৮ সালের বন্যার জন্য ১৯৯৮-৯৯ অর্থবছরে ২৬৪ কোটি ৮৫ লাখ ১৬ হাজার ডলার এবং ১৯৯১ সালের জলোচ্ছ্বাসের কারণে ১৯৯৩-৯৪ অর্থবছরে ২৪১ কোটি এক লাখ ৮৪ হাজার ডলার বৈদেশিক সাহায্য এসেছিল। ২০০৬-০৭ অর্থবছরে যে বৈদেশিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে তার বেশিরভাগ অর্থই চলতি অর্থবছরে ছাড় করা হবে বলে জানিয়েছেন ইআরডি কর্মকর্তারা। কর্মকর্তারা বলেন, বর্তমান সরকার উন্নয়ন প্রকল্প বিশেষ করে দাতাদের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যাপক পদক্ষেপ নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইআরডির অন্য এক কর্মকর্তা জানান, "উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য প্রধান উপদেষ্টা নিজেই তদারকির সিদ্ধান্ত নিয়েছেন।" শহীদুল হক জানান, সংশ্লিষ্ট মন্ত্রণায়গুলো তাদের অধীনে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতির বিষয়ে প্রতিবেদন তৈরি করবে এবং আনুষ্ঠানিকভাবে অগ্রগতি পর্যবেক্ষণ করবে। ৩০ টি প্রকল্পের জন্য ৮ হাজার ৭৫০ কোটি টাকার বৈদেশিক সাহায্য বরাদ্দ করা হয়েছে যা ২০০৭-০৮ অর্থবছরে পেতে যাওয়া মোট সাহায্যের ৬০ ভাগ। ইআরডি এই প্রকল্পগুলোর কাজ পর্যবেক্ষণ করবে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসএনডি/১৯১০ ঘ.