২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নেত্রীকে বাদ দিয়ে গণতন্ত্র চর্চা ভুল হবে: মতিয়া চৌধুরী

দুই নেত্রীকে বাদ দিয়ে গণতন্ত্রের চর্চা করা হলে তা ভুল হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। শনিবার দুপুরে সুধা সদনে সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে পুলিশি বাধার মুখে ভেতরে ঢুকতে না পেরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মতিয়া বলেন, "দুই নেত্রীকে বাদ দিয়ে গণতন্ত্রের চর্চা করা হলে তা হবে ভুল।" তিনি আরো বলেন, "বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র অবরুদ্ধ হয়ে পড়েছে। গণতান্ত্রিক দলগুলোকে দুর্বল করা হলে জঙ্গিবাদ শক্তিশালী হয়ে উঠবে।" শেখ হাসিনার বাসায় প্রবেশের ওপর কড়াকড়ি প্রসঙ্গে তিনি বলেন, "দেশে এখনও সংবিধান বলবৎ আছে, কিন্তু গত একমাস ধরে আওয়ামী লীগ সভানেত্রীর গতিবিধি নিয়ন্ত্রিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 08:37 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুই নেত্রীকে বাদ দিয়ে গণতন্ত্রের চর্চা করা হলে তা ভুল হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। শনিবার দুপুরে সুধা সদনে সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে পুলিশি বাধার মুখে ভেতরে ঢুকতে না পেরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মতিয়া বলেন, "দুই নেত্রীকে বাদ দিয়ে গণতন্ত্রের চর্চা করা হলে তা হবে ভুল।" তিনি আরো বলেন, "বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র অবরুদ্ধ হয়ে পড়েছে। গণতান্ত্রিক দলগুলোকে দুর্বল করা হলে জঙ্গিবাদ শক্তিশালী হয়ে উঠবে।" শেখ হাসিনার বাসায় প্রবেশের ওপর কড়াকড়ি প্রসঙ্গে তিনি বলেন, "দেশে এখনও সংবিধান বলবৎ আছে, কিন্তু গত একমাস ধরে আওয়ামী লীগ সভানেত্রীর গতিবিধি নিয়ন্ত্রিত। আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। শেখ হাসিনার ওপর আরোপিত বাধা তুলে নেওয়া হবে।" মতিয়া চৌধুরী সুধা সদনে ঢুকতে না পারলেও দুপুর সাড়ে ১২টার দিকে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে আলোচনা করার কথা জানিয়ে ভেতরে ঢোকেন অ্যাডভোকেট সাহারা খাতুন ও কামরুল ইসলাম। সাংবাদিকদের তারা বলেন, সভানেত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে কথা বলতে এসেছি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএ/জেকে/১৪২৬ ঘ.