২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদার বিরুদ্ধে আরেকটি কোটি টাকার চাঁদাবাজি মামলা

সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উত্তরা মোটরসের ব্যবস্থাপনা পরিচালক মো. মতিউর রহমান বাদি হয়ে হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় এ মামলা দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 03:05 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উত্তরা মোটরসের ব্যবস্থাপনা পরিচালক মো. মতিউর রহমান বাদি হয়ে হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় এ মামলা দায়ের করেন। ধানমন্ডি থানার কর্তব্যরত কর্মকর্তা উপ--পরিদর্শক আলমগীর হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার বাদি এজাহারে বলেছেন, তার কোম্পানির সিএনজি অটোরিক্সার রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়ার হুমকি দিয়ে নাজমুল হুদা এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং তাকে প্রাণনাশের হুমকি দেন হুদা। বাদি জানান, ভয় পেয়ে তিনি নাজমুল হুদার ধানমন্ডির বাসায় গিয়ে তিন দফায় মোট এক কোটি দিয়ে আসেন। ২০০২ সালের ১ ডিসেম্বর দেন ৫০ লাখ টাকা, '০৩ সালের ১৯ ফেব্র"য়ারিতে ২৫ লাখ টাকা এবং সর্বশেষ '০৩ সালের ১১ মার্চে দাবির বাকি ২৫ লাখ টাকা দেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার তদন্ত শুরু হয়েছে। উপ--পরিদর্শক আমিরুল ইসলামকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। প্রসঙ্গত, দেশে জরুরি অবস্থা জারির পর দুর্নীতির অভিযোগে যৌথবাহিনীর সদস্যরা ঢাকা--১ আসনের সাবেক বিএনপি দলীয় সাংসদ নাজমুল হুদাকে ৩ ফেব্র"য়ারি গভীর রাতে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে। এদিকে নাজমুল হুদা এবং তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার বিশেষ জজ আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। সিগমা হুদা এ দিন দুপুরে ওই আদালতে আত্মসমপর্ণের পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২০৫২ ঘ.