২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গ্রেপ্তার বিধান সাহাকে থানায় সোপর্দ

র‌্যাবের হাতে গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা বিধান সাহাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 03:28 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

সিলেট, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের হাতে গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা বিধান সাহাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাকে কোতোয়ালি থানায় তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুন নূর। তিনি আরও জানান, বিধান সাহার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে। মঙ্গলবার ভোর রাতে নগরীর বাগবাড়ি এলাকা থেকে র‌্যাব-৯ সদস্যরা বিধান সাহাকে গ্রেপ্তার করে। ভোরে বিধানকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে নামে র‌্যাব। বিধানের দেওয়া তথ্য অনুযায়ী ভোর ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চালানো ওই অভিযানে বাগবাড়ি এলাকার ভুট্টো মিয়ার গ্যারেজের পেছন থেকে একটি একে-টুয়েন্টি টু রাইফেল, রাইফেলের দুটি ম্যাগজিন, দুটি শটগান, দুটি এসবিবিএল ব্যারল এবং চোহাট্টার এলাকায় বিধানের সহযোগী নিলয়ের বাসা থেকে ভারতের তৈরি একটি থার্টি এইট বোরের রিভলবার উদ্ধার করা হয়। র‌্যাব-৯ এর কর্মকর্তা ক্যাপ্টেন আল-আমিন জানান, বিধান সাহা একজন সন্ত্রাসী, চাঁদাবাজ ও অস্ত্র ব্যবসায়ী হিসেবে চিহ্নিত। বিধান কুমার সাহা সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়া মদন মোহন কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সস্পাদক ছিলেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১২৮ ঘ.