সিলেট, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ভূমি জালিয়াতির অভিযোগে রোববার দুই আইনজীবীসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন সিলেট বারের আইনজীবী আজমল খান ও আসাই মিয়া এবং জুয়েলারি ব্যবসায়ী বিমল চন্দ।
রোববার দুপুরে তাদের আটক করে নগরীর ইসলামপুরে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
র্যাব-৯ এর কর্মকর্তা ক্যাপ্টেন আল আমিন জানান, ভূমি জালিয়াতির অভিযোগে এদের গ্রেপ্তার করা হয়েছে। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/১১৪৫ ঘ.
bdnews24