ভোলা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলা ও ভাংচুরের অভিযোগে দায়ের করা একটি একটি মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।
একইদিন জেলা ভূমি অফিসের কর্মচারী দীপক দে ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে বিকালে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
দৌলতখান থানার উপপরিদর্শক রিয়াজুল জানান ২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ে বাড়ি ভাংচুর ও হামলার অভিযোগে হাজীপুর ইউপির সাবেক চেয়ারম্যান রতন মিয়ার স্ত্রী কহিনুর বেগম ওই মামলাটি করেন।
মামলার প্রধান আসামী ভোলা-২ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম গ্রেপ্তার হয়ে এখন কারাগাারে রয়েছেন।
এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর যৌথ বাহিনী দীপক দে-কে পুলিশে সোপর্দ করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৪৩ ঘ.
bdnews24