ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ সোমবার রাতে যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। পরে রাতেই তাকে সদর থানায় সোপর্দ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, রাত প্রায় ১১ টার দিকে যৌথবাহিনী বিএনপি নেতা সিরাজকে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৭ ঘ.
bdnews24