২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কাস্টমসের দুই কর্মকর্তাসহ ৫ জন গ্রেপ্তার

ঘুষ নেওয়ার অভিযোগে সোমবার চট্টগ্রাম কাস্টমসের দুই কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 02:10 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

চট্টগ্রাম, ২৫ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে সোমবার চট্টগ্রাম কাস্টমসের দুই কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন- কাস্টমসের প্রিভেন্টিভ অফিসার আনিসুল হক, অ্যাপ্রেইজার এমদাদুল হক, নিরাপত্তা কর্মী মো. মাসুম এবং দৈনিক ভিত্তিতে কর্মরত দুই পিয়ন মাসুদ পারভেজ ও হুমায়ূন কবির। কাস্টমস কমিশনার মো. ফরিদ উদ্দিন জানান, আনিসুল হক এমদাদুল হক ও মো. মাসুমকে সোমবার বিকেলে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বন্দর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক মাসুদ পারভেজ ভূঁইয়া জানান, যৌথ বাহিনী সোমবার বিকাল চারটার দিকে গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তিনি জানান, এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার সময় যৌথ বাহিনীর সদস্যরা ওই ৫ জনকে হাতে নাতে ধরে ফেলে। তাদের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/আরএআর/আরএ/জেকে/২০০০ ঘ.