২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দু'জন নিহত

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুকুরিয়ায় রোববার সকালে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুজন মারা গেছেন। মৃত দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, ঘিওর উপজেলার মো. আলাউদ্দিন (৩৫) ও শিবালয় উপজেলার টেপরা গ্রামের সুজন চৌধুরী (২৮)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 06:03 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

মানিকগঞ্জ, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুকুরিয়ায় রোববার সকালে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুজন মারা গেছেন। মৃত দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, ঘিওর উপজেলার মো. আলাউদ্দিন (৩৫) ও শিবালয় উপজেলার টেপরা গ্রামের সুজন চৌধুরী (২৮)। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহম্মেদ জানিয়েছেন, সকাল ৬টার দিকে পাদুরিয়াগামী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। তিনি আরও জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসি/১১৫৪ ঘ.