২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ভারতের পররাষ্ট্র সচিব শিবশংকর মেনন রোববার ঢাকা আসছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দিবিনিময় চুক্তিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য সোম ও মঙ্গলবার দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 02:38 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, ২৩ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারতের পররাষ্ট্র সচিব শিবশংকর মেনন রোববার ঢাকা আসছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দিবিনিময় চুক্তিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য সোম ও মঙ্গলবার দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। ওই বৈঠকে সীমান্ত সন্ত্রাস রোধ; অস্ত্র, মাদক, নারী ও শিশু পাচার বন্ধে ব্যবস্থা নেওয়ার মতো বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া বাংলাদেশ থেকে বিনা শুল্কে ৮০ লাখ তৈরি পোশাক ভারতে রপ্তাানির বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভবনা রয়েছে। সোম ও মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় দ্বিপাক্ষীয় বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে জানতে চাইলে শনিবার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এধরনের বৈঠকে কোনো নির্ধারতি এজেন্ডা থাকে না। সব বিষয় নিয়েই আলোচনা হয়।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বন্দি বিনিময় চুক্তির বিষয়ে আলোচনা হতে পারে। দুই দেশের সম্পর্কোন্নয়নের জন্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচন হবে।" দ্বিপাক্ষীয় বৈঠকে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। ভারতের পক্ষে থাকবেন শিবশংকর মেনন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে ভারত বন্দিবিনিময় চুক্তির একটি খসড়া বাংলাদেশ সরকারের কাছে পাঠায়। এবার ওই খসড়া অনুসরণ করেই আলোচনা হতে পারে। তবে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভবনা কম। কারণ এধরনের চুক্তির আগে আন্তমন্ত্রণালয় বৈঠকে বিস্তারিত আলোচনার প্রয়োজন। এছাড়া দুই দেশের সীমান্তে চোরাকারবারীদের তৎপরতা বন্ধের ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে। ভারতের পররাষ্ট্র সচিব রোববার বিকেল সাড়ে তিনটায় ঢাকায় পৌঁছাবেন। সচিব পর্যায়ের বৈঠক শুরু হবে সোমবার বেলা ১১ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। মঙ্গলবার সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার পর দুই দেশের পররাষ্ট্র সচিব যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন। এর আগে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন ভারতীয় পররাষ্ট্র সচিব শিবশংকর মেনন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/জেকে/২০১৪ ঘ.