চাঁদপুর, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁদপুর সদর উপজেলার মঠখোলা ওয়াপদা গেইট এলাকায় বাকি খাওয়াকে কেন্দ্র করে রুবেল (২৫) নামের এক দোকান কর্মচারী খুন হয়েছেন।
পুলিশ এ ঘটনায় জড়িত ওমর খানকে (২৫) কে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সোয়া ৩ টায়।
চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী জানান,মঠখোলা ওয়াপদা গেইট এলাকায় দুদু খাঁর চায়ের দোকানে ওমর বাকি চাইলে কর্মচারী রুবেল তাকে বাকি দিতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা ধারালো অস্ত্র দিয়ে রুবেলকে আঘাত করে ওমর। হাসপাতালে নেয়ার পর রুবেল মারা যায়।
স্থানীয় মৈশাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার গাজী মো. শাহজাহান জানান, স্থানীয় জনতা এ ঘটনায় জড়িত ওমরকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসি/১৬১১ ঘ.
bdnews24