২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান ওমরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে বুধবার একটি চাঁদাবাজির মামলা হয়েছে। রাজাপুর উপজেলা জাতীয় পার্টির(জেপি) কর্মী মো. আলমগীর হোসেন বাদী হয়ে সাবেক প্রতিমন্ত্রীসহ বিএনপির ১০ নেতা কর্মীকে আসামী করে জেলা আমলি আদালতে এ মামলা দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 12:00 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

বরিশাল, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে বুধবার একটি চাঁদাবাজির মামলা হয়েছে। রাজাপুর উপজেলা জাতীয় পার্টির(জেপি) কর্মী মো. আলমগীর হোসেন বাদী হয়ে সাবেক প্রতিমন্ত্রীসহ বিএনপির ১০ নেতা কর্মীকে আসামী করে জেলা আমলি আদালতে এ মামলা দায়ের করেন। ম্যাজিস্ট্রেট ফারহানা আইরিচ মামলাটি গ্রহণ করে এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলার অপর আসামীরা হলেন, রাজাপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পদক নাছিম আকন ও তার ভাই ফিরোজ আকন, তালুকদার আবুল কালাম আজাদ, আবুল বাশার, লাভলু, মাসুম বিল্লাহ্, আবদুর রহিম খান, খোকন এবং ফোরকান শিকদার। মামলায় অভিযোগ করা হয়, ২০০৬ সালের ২১ নভেম্বর ঝালকাঠী সদর হাসপাতালের জরুরি বিভাগে জেপির একাধিক কর্মী চিকিৎসা নেওয়ার সময় আসামীরা তাদের জিম্মি করে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই সময় বাদীকে মারধর করে ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ওই সময় বাদী থানায় মামলা করতে চাইলেও তা নেওয়া হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭৩৭ ঘ.