২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়ায় ২১টি গাড়ি নিয়ে ডুবোচরে ফেরি আটকা

দৌলতদিয়া থেকে পাটুরিয়া যাওয়ার পথে ২১টি গাড়ি নিয়ে ডুবোচরে আটকা পড়েছে একটি ফেরি। সোমবার রাত ১টার দিকে ফেরিটি আটকা পড়ে। মঙ্গলবার দুপুর পর্যন্ত তা উদ্ধার করা যায়নি। পারাপারের একটি ফেরি কমে যাওয়ার পাশাপাশি পাটুরিয়া ঘাটে মঙ্গলববার ভোরে দুটি ফেরির সংঘর্ষের কারণে ব্যাপক যানজট দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 07:33 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

মানিকগঞ্জ, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দৌলতদিয়া থেকে পাটুরিয়া যাওয়ার পথে ২১টি গাড়ি নিয়ে ডুবোচরে আটকা পড়েছে একটি ফেরি। সোমবার রাত ১টার দিকে ফেরিটি আটকা পড়ে। মঙ্গলবার দুপুর পর্যন্ত তা উদ্ধার করা যায়নি। পারাপারের একটি ফেরি কমে যাওয়ার পাশাপাশি পাটুরিয়া ঘাটে মঙ্গলববার ভোরে দুটি ফেরির সংঘর্ষের কারণে ব্যাপক যানজট দেখা দিয়েছে। এদিকে পানি বাড়ার কারণে কাজিরহাটে ঘাট ডুবে যাওয়ায় সোমবার সন্ধ্যা থেকে পাটুরিয়ার সঙ্গে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ডুবোচরে ফেরি আটকে পড়ার প্রসঙ্গে বিআইডব্লিউটিসির আরিচার উপ-মহা ব্যবস্থাপক শাহাদাত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, "পানি বাড়ার কারণে উজান থেকে পলি আসছে। আর তা জমেই ডুবোচরের সৃষ্টি হচ্ছে। এ ধরনের একটি চরেই আটকা পড়েছে ফেরিটি। তবে উদ্ধার তৎপরতা চলছে।" সরেজমিনে দেখা যায়, উদ্ধারকারী জাহাজে যান্ত্রিক ত্র"টি দেখা দেওয়ায় বেলা ১২টার সময় উদ্ধার তৎপরতা সাময়িকভাবে স্থগিত করা হয়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের ওই ফেরিটিতে একটি বাস, চারটি ছোট গাড়ি এবং ১৬টি পণ্যবাহী ট্রাক রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেডি/১৩০৫ ঘ.