মানিকগঞ্জ, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মঙ্গলববার ভোরে দুটি ফেরির মধ্যে সংঘর্ষের পর যাত্রীসহ নৌযান দুটি দীর্ঘক্ষণ আটকা পড়লে পদ্মাপাড়ে যানজটের সৃষ্টি হয়।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানিয়েছেন, রাত পৌনে তিনটায় পাটুরিয়া ফেরি ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি এনায়েত পুরির সঙ্গে উল্টো দিক থেকে আসা শাহ্ পরাণ ফেরির সংঘর্ষ হয়।
এ সময় শাহ্ পরান ফেরিটি ক্ষতিগ্রস্থ হয়। সংঘর্ষের ফলে দুই ফেরির যাত্রীরা আতংকিত হয়ে ছোটাছুটি করার কারণে ১২ যাত্রী আহত হয়।
ক্ষতিগ্রস্থ শাহ পরান ফেরিটি মেরামতের জন্য পাটুরিয়ার ভাসমান কারখানায় পাঠানো হয়েছে।
সংঘর্ষের কারণে পাটুরিয়া ঘাটে ৩০০ এবং দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষারত দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়ে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেডি/জিএনএ/ ১১৩৫ ঘ.
bdnews24