২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া দিয়ে পাথর ও ছোট মাছ রপ্তানি মঙ্গলবার পুনরায় শুরু

আখাউড়া স্থল বন্দর দিয়ে বন্ধ হয়ে যাওয়া নয়টি পণ্যের দুটির রপ্তানি প্রক্রিয়া মঙ্গলবার ফের শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 11:33 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আখাউড়া স্থল বন্দর দিয়ে বন্ধ হয়ে যাওয়া নয়টি পণ্যের দুটির রপ্তানি প্রক্রিয়া মঙ্গলবার ফের শুরু হবে। রপ্তানি মূল্য বাড়ানোর কারণে রপ্তানিযোগ্য ৩৫টি পণ্যের মধ্যে নয়টির আমদানি ভারতীয় ব্যবসায়ীরা শনিবার বন্ধ করে দেয়। পরবর্তীকালে পাথর ও ছোট মাছ মাছের রপ্তানিমূল্য আগের মতো রাখার সিদ্ধান্তে শুধু সেগুলো আমদানিতে রাজি হয় তারা। আখাউড়া বন্দরের আমদানি--রপ্তানিকারক সমিতির সভাপতি শফিকুর রহমান জানান, ত্রিপুরার আমদানিকারকরা আগের দামে যে সমস্ত পণ্য পাওয়া যাবে শুধু সেগুলোই আমদানি করার ঘোষণা দিয়েছে। এদিকে সোমবার পাথর, মাছসহ নয়টি পণ্যের কোনটিই রপ্তানি হয়নি হয়নি বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দর শুল্ক কর্মকর্তা এ এম খুরশিদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৭৩১ ঘ.