কুষ্টিয়া, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কুষ্টিয়া সীমান্তে রোববার সকালে বিএসএফ সদস্যদের গুলিতে নিহত গরু ব্যবসায়ীর লাশ ফেরত এসেছে। সোমবার পতাকা বৈঠকের পর বিডিআরের কাছে ব্যবসায়ী আব্দুল্লাহর লাশ তুলে দিয়েছে বিএসএফ।
আব্দুল্লাহ দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ধর্মদহ কাজিপুর গ্রামের মছের উদ্দিনের ছেলে।
৩২ রাইফেল ব্যাটালিয়নের মেজর আশরাফ হোসেন চৌধুরী জানান, কুষ্টিয়া সীমান্তে সোমবার দুপুর ১২টায় পতাকা বৈঠক হয়।
সোমবার দুপুরেই আব্দুল্লাহর লাশ পরিবারের কাছে পৌঁছে দিয়েছে বিডিআর।
রোববার সকাল ৬টার দিকে আব্দুল্লাহ সীমান্ত এলাকা ধর্মদহ গ্রাম দিয়ে যাওয়ার সময় বিএসএফ তাকে লক্ষ করে গুলি চালায়। এরপর আব্দুল্লাহর লাশ ভারতে নিয়ে যায় তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এসি/১৫৪২ ঘ.
bdnews24