২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু নির্যাতনের অভিযোগে জামালপুরে এক ব্যক্তি গ্রেপ্তার

শিশু নির্যাতনের অভিযোগে ওয়াহিদুজ্জামান চৌধুরী বাবলু নামে এক ব্যক্তিকে শনিবার গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে পয়েন্ট থ্রি টু বোরের একটি অটোমেটিক পিস্তল এবং ৩১টি গুলি উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 01:03 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

জামালপুর, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শিশু নির্যাতনের অভিযোগে ওয়াহিদুজ্জামান চৌধুরী বাবলু নামে এক ব্যক্তিকে শনিবার গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে পয়েন্ট থ্রি টু বোরের একটি অটোমেটিক পিস্তল এবং ৩১টি গুলি উদ্ধার করা হয়। বাবলু স্থানীয় কথাকলি মার্কেটের মালিক এবং স্থানীয় বিএনপি নেতা। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ খান জানান, ফরিদ নামের ১৪ বছর বয়সী এক ছেলেকে চুরির অভিযোগে আটকে রেখে নির্যাতন করেছেন বাবলু চৌধুরী। পিস্তলের বাট দিয়ে তাকে আঘাত করেছেন। খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেছে। ফরিদ এখন পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় জামালপুর থানায় একটি মামলা করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯০২ ঘ.