সাভার, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের মুশনা ওয়্যার প্রোডাক্টস লিমিটেডে শুক্রবার দুপুরে ডাকাতি হয়েছে।
ডাকাতরা গার্ড, কর্মকর্তা, কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ১০ লাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে বলে দাবি করেছেন কারখানাটির কর্মকর্তারা। এ ঘটনায় শুক্রবার মধ্যরাতে সাভার থানায় একটি মামলা করা হয়েছে।
বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির এ কারখানার ব্যবস্থাপক খায়রুল ইসলাম শ্যামল জানান, দুপুর ২ টার দিকে ট্রাকে করে ৩০/৩৫ জনের একদল ডাকাত এসে লুটপাট চালায়। তারা সাতটি মোবাইল ফোন, নগদ ৩২ হাজার টাকা, বৈদ্যুতিক তারসহ মূল্যবান মালামাল ট্রাকে ভরে পালিয়ে যায়।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) নাসিম উদ্দিন জানান, ডাকাতির ঘটনাটি রহস্যজনক। কারখানার ব্যবস্থাপক খায়রুল ইসলাম শ্যামল বাদী হয়ে শুক্রবার মধ্যরাতে সাভার থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৬০৯ ঘ.
bdnews24