২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশের কনস্টেবল আবুল কালাম মিয়া ওরফে আজাদ (৫২) বুধবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 01:23 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

কুড়িগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশের কনস্টেবল আবুল কালাম মিয়া ওরফে আজাদ (৫২) বুধবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। মৃত কনস্টেবলের গ্রামের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার পূর্বদেবু গ্রামে। এদিকে আবুল কালামের মৃত্যুকে ঘিরে কুড়িগ্রাম পুলিশ বিভাগে ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা ও কনস্টেবল দাবি করেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানসিক নির্যাতনেই আবুল কালাম আত্মহননের পথ বেছে নিয়েছেন। তারা জানান, সহজ--সরল প্রকৃতির আবুল কালামকে স