পাবনা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পাবনায় পৃথক অভিযান চালিয়ে দুই চরমপন্থী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে চরমপন্থি নেতা সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এর আগে আতাইকুলা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তালিকাভুক্ত অপর এক সন্ত্রাসী ও চরমপন্থি সদস্য ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে।
পাবনার পুলিশ সুপার এএফএম মাসুদ রব্বানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুপুর ১২টার দিকে সদর উপজেলার চোকদারপাড়া থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ও চরমপন্থি নেতা সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম ক্রসফায়ারে নিহত চরমপন্থি দলের শীর্ষ নেতা ঝুনু মেকারের ছোট ভাই।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৫৪০ ঘ.
bdnews24