২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর সাবেক পুলিশ সুপারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নীলফামারীর সাবেক পুলিশ সুপার এবি সিদ্দিকী মজুমদারের বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। বুধবার পুলিশ লাইন্স একাডেমি নামে থানা সংলগ্ন স্কুলের অধ্যক্ষ খায়রুজ্জামান স্থানীয় একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি মামলা করবেন বলেও জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 05:13 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

নীলফামারী, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নীলফামারীর সাবেক পুলিশ সুপার এবি সিদ্দিকী মজুমদারের বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। বুধবার পুলিশ লাইন্স একাডেমি নামে থানা সংলগ্ন স্কুলের অধ্যক্ষ খায়রুজ্জামান স্থানীয় একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি মামলা করবেন বলেও জানিয়েছেন। খায়রুজ্জামান বলেন, "২০০১ সালে প্রতিষ্ঠিত মাধ্যমিক স্কুলটির সভাপতি পদাধিকার বলে জেলা পুলিশ সুপারই হয়ে আসছেন। এ ধারায়ই সভাপতি হন সিদ্দিকী মজুমদার। কিন্তু তিনি বিভিন্ন সময় স্কুল থেকে অনৈতিক সুবিধা দাবি করে আসছিলেন। কিছুদিন আগে দুই লাখ টাকা দাবি করে না পেয়ে তিনি আমাকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেন।" কামরুজ্জামান বলেন, "এবি সিদ্দিকী মজুমদারকে গত ৭ জুন বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া পুলিশ সুপার কোনোভাবেই একাডেমির সভাপতি থাকতে করতে পারেন না। অথচ গত ১০ জুন তার স্বাক্ষরিত এক পত্রে আমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২৩০৭ ঘ.