২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে নিহত ২ আহত ১

নাসিরনগর উপজেলায় সোমবার পৃথক তিনটি স্থানে বজ্রপাতে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 07:37 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নাসিরনগর উপজেলায় সোমবার পৃথক তিনটি স্থানে বজ্রপাতে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন একজন। নিহতরা হলেন ফোকলারকান্দি গ্রামের নায়েব আলী (৫৫) এবং শালগাও গ্রামের মনির হোসেন (২২)। আহত হয়েছেন তালশহর ইউনিয়নের পূর্ব পাড়ার নুরুল ইসলাম (৩০)। নুরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় শহরের নিউ শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফোলকারকান্দি গ্রামের আবু তাহের জানান, নায়েব আলী দুপুর ১২টার দিকে মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। বিকেল তিনটার দিকে তিতাস নদীতে মাছ ধরার সময় নাটাই দক্ষিণ ইউনিয়নের শালগাও গ্রামের নূরু মিয়ার ছেলে মনির হোসেন (২২) মারা যান। এ ছাড়া তালশহর ইউনিয়নের পূর্ব পাড়ার আবদুল গফুরের ছেলে নুরুল ইসলাম (৩০) নৌকাযোগে ধান ভাঙাতে যাবার পথে বজ্রপাতে আহত হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএআর/ডিডি/এমএইচবি/১৩৩১ ঘ.