ফারুক ইকবাল
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম প্রতিবেদক
চট্টগ্রাম ১১জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভূমিকম্প, ঘূর্ণিঝড়, খরা জলোচ্ছ্বাসের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ নয়, কয়েক ঘণ্টার বৃষ্টিতেই পাহাড় ধসে চট্টগ্রামে হারিয়ে গেল ৮০টি তাজা প্রাণ।
সোমবার তুমুল বৃষ্টিতে ঘর থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না। বৃষ্টির পানিতে বাড়ির পাশের খাড়া করে কাটা পাহাড়ের ভিত নড়বড়ে হয়ে গেছে সেটাও বুঝে উঠতে পারেননি কেউ। হঠাৎ করেই পাহাড় ধসে পড়েছে ঘরের ওপর। নিভে গেছে জীবন প্রদীপ। পাহাড় থেকে নেমে আসা পানির প্রবল তোড়ে ভেসে গেছে বাড়িঘর। ভেসে গেছে মানুষের লাশ। চট্টগ্রামের মানুষ এমন মৃত্যু কবে কে দেখেছে জানা নেই।
যেখানে পাহাড় কাটা হয়েছে সেখানেই মৃত্যুর খবর, স্বজনদের আহাজারি। পরিবেশবাদীরা আগে থেকেই হুঁশিয়ার করে আসছিলেন
bdnews24