২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্রাইয়ে ট্রেন লাইনচ্যুত, ঈশ্বরদী--পার্বতীপুর রুটে চলাচল ব্যাহত

নওগাঁর আত্রাই রেল স্টেশনের কাছে শুক্রবার রাত সাড়ে দশটায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঈশ্বরদী--পার্বতীপুর লাইনে সরাসরি চলাচল বন্ধ রয়েছে। দুটি রিলিফ ট্রেনের মাধ্যমে সীমিতভাবে যোগাযোগ সচল রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 10:02 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

নওগাঁ, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নওগাঁর আত্রাই রেল স্টেশনের কাছে শুক্রবার রাত সাড়ে দশটায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঈশ্বরদী--পার্বতীপুর লাইনে সরাসরি চলাচল বন্ধ রয়েছে। দুটি রিলিফ ট্রেনের মাধ্যমে সীমিতভাবে যোগাযোগ সচল রাখা হয়েছে। উদ্ধার কাজ কখন শেষ হবে তা জানাতে পারেননি রেল কর্মকর্তারা। সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় শান্তাহার, আহসানগঞ্জ, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, শাহগোলা, নাটোর, তিলকপুরসহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ডালিম হোসেন শনিবার দুপুর ২টার দিকে জানান, লাইনচ্যুত বগি উদ্ধার করা যায়নি। তবে দুটি রিলিফ ট্রেনের মাধ্যমে এই রুটের যাত্রীদের বহন করা হচ্ছে। তিনি বলেন, শনিবার সকাল থেকে লাইনচ্যুত ইঞ্জিন ও পাঁচটি বগি উদ্ধার কাজ শুরু হলেও প্রবল বৃষ্টির কারণে তা ব্যাহত হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/১৫৫৭ ঘ.