২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুধাসদনে ঢুকতে কড়াকড়ি কেন-- জানতে চাইলেন হাসিনা

সুধাসদনে প্রবেশে কড়াকড়ি আরোপের বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন শেখ হাসিনা। সেখানে নিরাপত্তার দাায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার কাছে এর কারণ জানতে চেয়েছেন তিনি। শনিবার সকাল ১১টা ৪০ মিনিটে সুধাসদন থেকে বেরিয়ে পুলিশের পরিদর্শক রাজিবকে হাসিনা বলেন, "আমার সঙ্গে মানুষ দেখা করতে আসে। তাদের আমি সাহায্য করি। আপনারা দুজন দুজন করে ঢুকতে দেন কেন?" আওয়ামী লীগ সভানেত্রীর এই প্রশ্নের কোনও জবাব অবশ্য দিতে পারেননি ওই কর্মকর্তা। গুলশানের শিকদার মেডিকেলে চিকিৎসাধীন ফুফু আসিয়া খাতুনকে দেখার জন্য সুধা সদন থেকে সে সময় বেরিয়ে ছিলেন শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 08:26 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সুধাসদনে প্রবেশে কড়াকড়ি আরোপের বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন শেখ হাসিনা। সেখানে নিরাপত্তার দাায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার কাছে এর কারণ জানতে চেয়েছেন তিনি। শনিবার সকাল ১১টা ৪০ মিনিটে সুধাসদন থেকে বেরিয়ে পুলিশের পরিদর্শক রাজিবকে হাসিনা বলেন, "আমার সঙ্গে মানুষ দেখা করতে আসে। তাদের আমি সাহায্য করি। আপনারা দুজন দুজন করে ঢুকতে দেন কেন?" আওয়ামী লীগ সভানেত্রীর এই প্রশ্নের কোনও জবাব অবশ্য দিতে পারেননি ওই কর্মকর্তা। গুলশানের শিকদার মেডিকেলে চিকিৎসাধীন ফুফু আসিয়া খাতুনকে দেখার জন্য সুধা সদন থেকে সে সময় বেরিয়ে ছিলেন শেখ হাসিনা। ব্যারিকেডের বাইরে তখন সুধা সদনের ভেতরে যাওয়ার অপেক্ষায় হুইল চেয়ারে বসে ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এক নম্বর ইউনিটের সভাপতি মোস্তফা কামাল। হাসিনা তাকে দেখে গাড়ি থেকে নেমে মোস্তফা কামালকে কিছু অর্থ সাহায্য দিয়ে পুলিশকে এসব প্রশ্ন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরবি/১৩৫৮ ঘ.