দিনাজপুর, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উত্তর সাতনালা ইউনিয়নের নালীপাড়া গ্রামে বার্ড ফ্লু সনাক্ত হওয়ার খবরে পুরো এলাকার হাঁস--মুরগি মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাভারে বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটের পরীক্ষাগারে মৃত মুরগি পরীক্ষার পর বার্ড ফ্লু নিশ্চিত করা হয়।
বুধবার বিকেলে পরীক্ষার প্রতিবেদন এলাকায় পৌঁছানোর পর স্থানীয় প্রশাসন ওই গ্রামের এক কিলোমিটার এলাকা জুড়ে ১৪ শতাধিক মুরগি, পাঁচ শতাধিক হাঁস ও অর্ধ শতাধিক কবুতর মেরে ফেলার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে।
চিরিরবন্দর উপজেলার নালীপাড়া গ্রামে গত ২ জুন জনৈক জেহের আলীর দু'টি মুরগি মারা যায়। পরদিন আরও চারটি মুরগি মারা গেলে জেহের আলী স্থানীয় পশু সম্পদ দপ্তরকে বিষয়টি জানান। এরপর মৃত মুরগিগুলো পশু সম্পদ দপ্তরের তত্ত্বাবধানে জয়পুরহাট জেলার পশু সম্পদ বিভাগের পরীক্ষাগারে পরীক্ষা করা হলে প্রাথমিকভাবে বার্ড ফ্লু সনাক্ত করা হয়।
উপজেলা পশু সম্পদ দপ্তর থেকে বিষয়টি জেলা প্রশাসক ও জেলা পশু সম্পদ কর্মকর্তাকে জানালে মৃত মুরগিগুলো মঙ্গলবার সাভারে পাঠানো হয়।
বুধবার বিকেলে সেখান থেকে প্রতিবেদন এসে পৌঁছায়।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান বার্ড ফ্লু সনাক্তের কথা স্বীকার করে বলেন, সাতনালা ইউনিয়নের ওই গ্রামের চারপাশে এক কিলোমিটার এলাকা জুড়ে হাঁস --মুরগি ও কবুতরের সংখ্যা এরইমধ্যে জরিপ করে দেখা হয়েছে। বুধবার রাতেই সেগুলো নিয়মমাফিক মেরে ফেলা হবে।
তিনি জানান, জয়পুরহাটের রিপোর্টের ভিত্তিতেই সতর্কতামূলক ব্যবস্থা ও প্রস্তুতি নেওয়া হয়েছিল।
চিরিরবন্দর উপজেলার পশু শৈল্য চিকিৎসক ডা. সাহিনুর আলম জানান, নালীপাড়া গ্রামের এক কিলোমিটার এলাকার ২৪৭টি পরিবারে পাওয়া গেছে ১৪৯৪টি মুরগি, ৫১০ টি হাঁস ও ৫৭ টি কবুতর। যেগুলো রাতেই মেরে ফেলা হবে।
জানা গেছে, নালীপাড়া গ্রামে বার্ড ফ্লু আক্রান্ত সবগুলো মুরগিই দেশি। বার্ড ফ্লু আক্রান্ত জেহের আলীর বাড়ির কয়েক গজ দূরেই জনৈক রফিকুল ইসলামের একটি খামার রয়েছে। বর্তমানে সেখানে কোনো মুরগি নেই। স
bdnews24