২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাই পৌরসভার চেয়ারম্যান ৪ দিনের রিমান্ডে

ঢাকা জেলার ধামরাই পৌরসভার চেয়ারম্যান দেওয়ান নাজিমউদ্দিন মঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। যৌথবাহিনী মঙ্গলবার রাতে তাকে ধামরাইয়ের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। (আরও তথ্যসহ--২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 02:33 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

মানিকগঞ্জ, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---ঢাকা জেলার ধামরাই পৌরসভার চেয়ারম্যান দেওয়ান নাজিমউদ্দিন মঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। যৌথবাহিনী মঙ্গলবার রাতে তাকে ধামরাইয়ের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। (আরও তথ্যসহ--২) ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রাত পৌনে ১১টায় ধামরাই পৌর এলাকার পাঠানটোলায় তার নিজ বাসভবন থেকে দেওয়ান নাজিমউদ্দিন মঞ্জুকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে বুধবার সকাল ১০টায় ধামরাই থানা পুলিশের কাছে মঞ্জুকে সোপর্দ করা হয়।" তিনি জানান, নাজিমউদ্দিন মঞ্জুর বিরুদ্ধে বুধবার সকালেই পৃথক পৃথক দুটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে ধামরাই থানায়। একটির বাদী ধামরাই পৌর এলাকার মোকাম টোলার বাসিন্দা মৃত মফিজ উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন এবং অপরটির বাদী ধামরাই কুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবর আলী। বাদী দুজনেই মঞ্জুর বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকির মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগ করেন। বাদী মোয়াজ্জেম হোসেন তার মামলার অভিযোগে বলেন, গত ৫ মার্চ ধামরাই বাজারে তার একটি দোকান ঘর পুনর্নির্মাণের সময় চেয়ারম্যান তার সহযোগীদের নিয়ে এসে এক লাখ টাকা চাঁদা দাবি করে এবং কাজ বন্ধ করে দেয়। বাবর আলীও প্রায় একই রকম অভিযোগ করে বলেন, ধামরাই বাজারে তার একটি দোকান ঘর মেরামতের সময় চেয়ারম্যান তার সহযোগীদের নিয়ে এসে এক লাখ টাকা চাঁদা দাবি করেন এবং হুমকি দেন। ধামরাই থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারি উপ পরিদর্শক সাইফুল ইসলাম বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটক কে জানান, বুধবার দুপুরে তার সাতদিনের রিমান্ড চেয়ে পুলিশ তাকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে পাঠায়। পরে আদালত তাকে দুটি মামলায় দুদিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএফ/এসডি/২০২৭ ঘ.