রাজশাহী, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাগমারা উপজেলার ঝিকরা গ্রাম থেকে পুলিশ বুধবার ভোরে মোহাম্মদ হানিফ নামে এক চরমপন্থীকে আটক করেছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার জানান, পুলিশ ঝিকরা গ্রামের নিজ বাড়ি থেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি--এমএল লাল পতাকার সদস্য হানিফকে আটক করে।
হানিফ সর্বহারা সদস্য রশিদ ওরফে সাগরের ছোট ভাই।
জিজ্ঞাসাবাদের পর বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয় বলে জানান ওসি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসডি/১৩৫৪ ঘ.
bdnews24