ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ ইকবালকে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (টিএন্ডটি) খণ্ডকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া উপসচিব পর্যায়ের চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় রোববার এসব বদালির আদেশ দেয়।
ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপসচিব রাশেদুল ইসলামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব শামিম আরা খাতুনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে উপসচিব পদে বদলি করা হয়েছে।
এছাড়া ওএসডি উপসচিব আবদুর রহমানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং লোকমান হোসেনকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিণ ব্যুরোতে সংযুক্তি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২২৩১ ঘ.
bdnews24