২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবদহ জলাবদ্ধতা নিরসনে নদী খনন চলছে

ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে মুক্তাশ্বরী টেকা ও আপার ভদ্রা নদীর খনন কাজ দ্রুত এগিয়ে চলেছে। আগামী ১০ দিনের মধ্যে ১৪ কোটি টাকা ব্যায়ে এ খনন কাজ শেষ হবে বলে আশা করছেন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 04:49 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

যশোর, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে মুক্তাশ্বরী টেকা ও আপার ভদ্রা নদীর খনন কাজ দ্রুত এগিয়ে চলেছে। আগামী ১০ দিনের মধ্যে ১৪ কোটি টাকা ব্যায়ে এ খনন কাজ শেষ হবে বলে আশা করছেন কর্মকর্তারা। রোববার জেলা প্রশাসকের সভাকক্ষে ভবদহের জলাবদ্ধতা নিরসনে বাস্তবায়িত কর্মসূচিও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে পর্যালোচনা বৈঠকে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছেন সভায় উপস্থিত কেশবপুর পৌরসভা চেয়ারম্যান আব্দুস সামাদ বিশ্বাস। তিনি জানান, জেলা প্রশাসক মো. আবু আলী হোসেনের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন যৌথবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমানসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জন প্রতিনিধি ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৪৫ ঘ.