২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে 'ক্রসফায়ারে' দুজন আহত

সদর এবং অভয়নগর উপজেলায় 'ক্রসফায়ারে' দুজন আহত হয়েছেন। দুজনই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ। তারা হলেন, জেলা শহরের চাঁচড়া রায়পাড়ার আবদুল বারেকের ছেলে মুহম্মদ আলী(৩৫) এবং অভয়নগরের বুইপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মিন্টু পাটোয়ারী(২৮)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 11:07 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

যশোর, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সদর এবং অভয়নগর উপজেলায় 'ক্রসফায়ারে' দুজন আহত হয়েছেন। দুজনই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ। তারা হলেন, জেলা শহরের চাঁচড়া রায়পাড়ার আবদুল বারেকের ছেলে মুহম্মদ আলী(৩৫) এবং অভয়নগরের বুইপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মিন্টু পাটোয়ারী(২৮)। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মতিন জানিয়েছেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী মুহম্মদ আলীকে শনিবার গ্রেপ্তার করা হয়। রাত ১২ টার দিকে তাকে নিয়ে হেরোইন ও অস্ত্র উদ্ধারের জন্য পুলিশের একটি দল শহরের মালত্তি এলাকায় গেলে মুহম্মদ আলীর সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুপক্ষের গোলাগুলির সময় মুহম্মদ আলীর হাতে গুলি লাগে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন জানান, শনিবার গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী মিন্টু পাটোয়ারীকে নিয়ে রাত সাড়ে ৪টার দিকে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য শহরতলীর পাঁচকবর এলাকায় গেলে ওঁৎ পতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির সময় পালাতে গিয়ে আহত হন মিন্টু পাটোয়ারী। মুহম্মদ আলী ও মিন্টু পাটোয়ারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৪ ঘ.