চট্টগ্রাম, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম)-- নগরীর বিআরটিসি বাস স্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁ থেকে শান্ত গোমেজ নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শান্তকে একটি টু টু বোরের রিভলবার এবং এক রাউন্ড গুলিসহ ছবুরা হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, শান্তের বাড়ি গাজীপুরের ভাসানী মিশন এলাকায়। তার বাবার নাম জোসেফ গোমেজ। তাকে র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাব ধারণা করছে, অস্ত্র ব্যবসা কিংবা কাউকে হত্যার উদ্দেশ্যে শান্ত চট্টগ্রামে এসেছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৭১৮ ঘ.
bdnews24