২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ১০ লাখ টাকার সুন্দরী কাঠসহ ট্রলার আটক

পূর্ব সুন্দরবন সংলগ্ন পটুয়াখালীর আন্ধার মানিক নদী থেকে শুক্রবার রাতে প্রায় ১০ লাখ টাকা দামের ৫শ' ঘনফুট সুন্দরী কাঠসহ একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 09:58 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

বাগেরহাট, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পূর্ব সুন্দরবন সংলগ্ন পটুয়াখালীর আন্ধার মানিক নদী থেকে শুক্রবার রাতে প্রায় ১০ লাখ টাকা দামের ৫শ' ঘনফুট সুন্দরী কাঠসহ একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড দক্ষিণ জোনের কমাণ্ডার এটিএম আশরাফ জানান, ট্রলারটির দাম আনুমানিক ৫ লাখ টাকা। উদ্ধার করা কাঠের দাম প্রায় ১০ লাখ টাকা। কাঠসহ ট্রলারটি পটুয়াখালী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এটিএম আশরাফ আরো জানান, বাগেরহাট সংলগ্ন পূর্ব সুন্দরবন থেকে এসব কাঠ কেটে পাচার করা হচ্ছিল। এর আগে বুধবার রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা মেঘনা নদী থেকে প্রায় ছয় লাখ টাকা দামের ৩৮৬ ঘনফুট সুন্দরী কাঠসহ একটি ট্রলার আটক করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৫৪৫ ঘ.