২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ বছর পর চালু হলো বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র

অবশেষে চালু হলো বরিশালের মৎস্য অবতারণ কেন্দ্র। ১৯৮৬ সালে মাছের ট্রলার ভেড়ানো ও সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগে এই অবতরণ কেন্দ্রটি গড়ে তোলা হয়। কিন্তু বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্তৃপক্ষের (বিএফডিসি) এই ঘাটটি এতোদির অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। ২১ বছর পর শুক্রবার ঘাটটি চালু করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 04:01 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

বরিশাল, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অবশেষে চালু হলো বরিশালের মৎস্য অবতারণ কেন্দ্র। ১৯৮৬ সালে মাছের ট্রলার ভেড়ানো ও সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগে এই অবতরণ কেন্দ্রটি গড়ে তোলা হয়। কিন্তু বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্তৃপক্ষের (বিএফডিসি) এই ঘাটটি এতোদির অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। ২১ বছর পর শুক্রবার ঘাটটি চালু করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টার দিকে বরিশাল সেনা ক্যাম্পের প্রধান লে. কর্নেল আলী, জেলা প্রশাসক মঞ্জুর--ই--ইলাহী ও মৎস্য কর্মকর্তা একেএম সিদ্দিক ঘাট পরিদর্শন করেন। জেলা মৎস্য আড়ৎ সমিতির সভাপতি ইউসুফ সিকদার এ সময় প্রশাসনের কর্তাব্যক্তিদের কাছে ঘাটের পন্টুন ও বিদ্যুৎ সমস্যার কথা তুলে ধরলে তারা সমাধানের আশ্বাস দেন। ১৯৮৬ সালে ছয় কোটি টাকা ব্যয়ে নগরীর কীর্তনখোলা নদীর তীরে ১ একর ২৩ শতাংশ জমির উপর মৎস্য অবতরণ কেন্দ্রটি গড়ে তোলা হয়। প্রকল্প এলাকায় একটি আধুনিক হিমাগার, ৩০ টন উৎপাদনক্ষম দু'টি বরফ কল, আট হাজার বর্গফুটের নিলাম ঘর এবং আধুনিক ব্যবস্থাপনাসহ ৩২টি আড়ত রয়েছে। ওই সময়ে একটি ব্যবসায়ী সিন্ডিকেট পোর্ট রোডে বিশাল এলাকা অবৈধভাবে দখল করে শহীদ জিয়া মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করে। মাছ ব্যবসায়ীরা জানান, এতোদিন সব ট্রলারকে ওই বেসরকারি অবতরণ কেন্দ্রে ভিড়তে বাধ্য করা হতো। ফলে বিএফডিসির মৎস্য অবতরণ কেন্দ্রটি অব্যবহৃতই থেকে যায়। জরুরি অবস্থা জারির পর যৌথবাহিনী শহীদ জিয়া মৎস্য অবতারণ কেন্দ্রের ৮৭ টি অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়। ওই সময় আড়ৎদারদের বিএফডিসির ঘাট ব্যবহার করতে বলা হয়। জেলা মৎস্য কর্মকর্তা একেএম ছিদ্দিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএফডিসির অবতরণ কেন্দ্রে সব ধরনের সুবিধা রয়েছে। সুতরাং ব্যাবাসীদের জন্য এই ঘাট ব্যবহারই সুবিধাজনক হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১৫৩ ঘ.