ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সচিব আ ন হ আখতার হোসেন ও তার স্ত্রী নাজনীন বানুর বিরুদ্ধে বৃহস্পতিবার উত্তরা থানায় মামলা করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় তাদের বিরুদ্ধে জানা আয়ের বাইরে দুই কোটি ২৩ লক্ষ ৯৮ হাজার ৮৯৫ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এএনএস/এসএনডি/১৮০৬ ঘ.
bdnews24